নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.) : রবিবার দিল্লিতে রাজৌরি গার্ডেন স্টেশনের মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , মহিলার বয়স বছর ৪০ এর কাছাকাছি বলে জানা গিয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। রবিবার দুর্ঘটনার পর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে ২৮ অক্টোবর দিল্লির মৌজপুর মেট্রো স্টেশনের হোটেল রুম থেকে একজন মহিলা সহ দুজনের দেহ উদ্ধার হয়েছিল।
হিন্দুস্থান সমাচার / অর্পিতা
