ফিজি, ১২ নভেম্বর (হি.স.) : জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল ফিজি। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.০। রবিবার সকালে ভূমিকম্প অনুভূত হয় ।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসাইন্সেসের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২০.৬৮ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৮.৩৭ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমাংশে। এর গভীরতা ছিল ৫৭৭.৫ কিমি। যদিও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সোনালি
