কলকাতা, ৯ নভেম্বর(হি.স.): বিখ্যাত রক ব্যান্ড রোলিং স্টোনসের প্রতিষ্ঠাতা স্যর মাইকেল ফিলিপ জ্যাগার শনিবার ইডেনে আসছেন ইংল্যান্ড পাকিস্তান ম্যাচ দেখতে।
গোটা বিশ্ব তাকে চেনে মিক জ্যাগার নামে। তিনি আবার গানের সুরকার, অভিনেতা, চলচিত্র নির্মাতাও। নাইট উপাধিও পেয়েছেন। এরই মাঝে তিনি একজন ক্রিকেট-প্রেমিকও।
জ্যাগারের আশা, শনিবার ইডেনে বসে তাঁর দেশের খেলা দেখবেন এবং জয়ের সাক্ষী থাকতে পারবেন।
অবশ্য শুধু দেশের হয়ে ম্যাচটাই দেখবেন না, ইডেনে আরও একটা ম্যাচ দেখার কথা আছে তাঁর। এবং তা হল বিশ্বকাপ সেমিফাইনাল। আর তা যদি ভারত পাকিস্তান ম্যাচ হয় তাহলে তো জ্যাগার জীবনের অন্যতম সেরা ক্রিকেট ম্যাচটা স্টেডিয়ামে বসে দেখে নিতে পারবেন।
ভারতীয় দল এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশির সঙ্গেই ইডেনে আসবেন জ্যাগার। দিলীপ দোসির পরিচিত মুখ জ্যাগার। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সেদিন জ্যাগারের জন্য বিশেষ বন্দোবস্তও করছেন ইডেনে।
হিন্দুস্থান সমাচার /শান্তি
