রাচি, ৬ নভেম্বর(হি.স.): বিশ্বকাপ ক্রিকেটের মরশুমে মহিলা হকিতে বড়সড় সাফল্য পেল ভারতীয় দল। জাপানকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারতের মহিলা দল। রাঁচিতে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচে প্রথম থেকে শেষ পর্যন্ত জাপানের ওপর আধিপত্য দেখিয়ে খেতাব জিতেছে ভারত। ফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন জাপানকে হারিয়ে দিয়েছে ৪-০ গোলে।
ভারতীয় মহিলা হকি দলের এটি দ্বিতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জয়। ২০১৬ সালে এই খেতাব জিতেছিল ভারত।এই জয়ের ফলে স্বাভাবিকভাবেই আনন্দে আত্মহারা ছিলেন কোচ থেকে খেলোয়াড় সকলেই।
হিন্দুস্থান সমাচার / শান্তি
