• English
  • Hindi
  • Punjabi
  • Marathi
  • German
  • Gujarati
  • Urdu
  • Telugu
  • Bengali
  • Kannada
  • Odia
  • Assamese
  • Nepali
  • Spanish
  • French
  • Japanese
  • Arabic
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
Notification
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Home
  • Noida
  • Breaking
  • National
    • New India
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
  • Noida
  • Breaking
  • National
  • International
  • Entertainment
  • Crime
  • Business
  • Sports
CliQ INDIA Sites > CliQ INDIA Bengali > National > জাতিগণনায় বাড়িয়ে দেখানো হয়েছে মুসলিম-যাদব জনসংখ্যা, বিহারে অভিযোগ অমিত শাহের
National

জাতিগণনায় বাড়িয়ে দেখানো হয়েছে মুসলিম-যাদব জনসংখ্যা, বিহারে অভিযোগ অমিত শাহের

CliQ INDIA
Last updated: November 6, 2023 8:00 am
CliQ INDIA
Share
2 Min Read
SHARE

মুজাফফরপুর, ৫ নভেম্বর (হি. স.) ‘জাতিগণনায় ইচ্ছাকৃতভাবে মুসলিম এবং যাদব জনসংখ্যাকে বাড়িয়ে দেখানো হয়েছে।’রবিবার বিহারে এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এদিন তিনি আক্রমণ করেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকেও ।

রবিবার বিহারের মুজাফফরপুর জেলায় একটি সমাবেশে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেখানেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে তোপ দেগে অমিত শাহ বলেছেন, ‘জাতিগণনায় ইচ্ছাকৃতভাবে মুসলিম এবং যাদব জনসংখ্যাকে বাড়িয়ে দেখানো হয়েছে। এটা তোষণের রাজনীতির অংশ।’ বিরোধী ইন্ডিয়া জোটকে আক্রমণ করে শাহ বলেন, ‘এই জোটের একমাত্র লক্ষ্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করা।’ এরপরই বিহারের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংযোজন, ‘নীতীশ কুমারের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করা উচিত। ইন্ডিয়া জোট তাঁকে আহ্বায়কও করেনি।’ রাজ্যে ‘গুন্ডারাজ’-এর জন্য জেডি(ইউ) নেতা নীতীশই দায়ী বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে আক্রমণ করে অমিত শাহ বলেছেন, ‘আরজেডি এবং জেডি(ইউ) জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের সমর্থনে ছিল না। লালুজি বলেছিলেন, ৩৭০ ধারা তুলে দিলে রক্তের নদী বয়ে যাবে। লালুজি, রক্তের নদী ছাড়ুন, নুড়ি ছুড়ে ফেলার সাহসও কারও ছিল না।’

নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদবকে একযোগে কটাক্ষ করে অমিত শাহের কটাক্ষ, ‘এরা পরিবারের দোকান চালাচ্ছেন, একজন প্রধানমন্ত্রী হতে চান এবং অন্যজন তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করতে চান। আমি বলতে এসেছি, নীতীশবাবু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা ছাড়ুন। ইন্ডিয়া জোটের লোকেরা আপনাকে আহ্বায়কও করেনি।’ লোকসভা নির্বাচনে বিজেপি বিহারের ৪০টি আসনের সবকটিতেই জিতবে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা দিয়েছেন। শাহকে কটাক্ষ করে তেজস্বী বলেন, ‘আমি অমিত শাহের বক্তব্য শুনেছি। তিনি বলেছেন, জাতিগণনায় যাদব ও মুসলিমদের জনসংখ্যা বেড়েছে এবং অন্যান্য সম্প্রদায়ের জনসংখ্যা কমেছে। আমি বলতে চাই, সমীক্ষা ভুল হলে সারা দেশে জাতিগণনা করুন। কে আপনাকে থামিয়েছে? আপনি কেন তা করছেন না?’

হিন্দুস্থান সমাচার / কাকলি

You Might Also Like

বায়ুদূষণ ফের বাড়ল দিল্লিতে; একিউআই পৌঁছল ৩১০-এ, জাতীয় রাজধানীতে খুলে গেল স্কুলও
কাফ সিরাপ খেয়ে মৃত্যুর তদন্তে ইডি, চেন্নাইয়ে ৭ জায়গায় তল্লাশি
জেপি নাড্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যোগী আদিত্যনাথের
বায়ুদূষণে জেরবার রাজধানী দিল্লি, বাতাসের গুণগতমান উদ্বেগজনক স্তরে
সুপ্রিম কোর্টের নয় বিচারপতির বেঞ্চে সাবারিমালা মন্দির প্রবেশ মামলা পুনরুজ্জীবিত: ধর্ম, লিঙ্গ সমতা ও সাংবিধানিক অধিকার নিয়ে বিতর্ক নতুন করে শুরু।

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Copy Link Print
Share
What do you think?
Love0
Sad0
Happy0
Angry0
Wink0
Previous Article জাদেজার ঘূর্ণিতে ৮৩ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, ইডেনে ২৪৩ রানের বিরাট জয় ভারতের
Next Article ঋষিকেশে রেললাইন প্রকল্পের নির্মাণাধীন টানেলে রাখা রাসায়নিক পদার্থে আগুন, ৪৪ শ্রমিককে উদ্ধার করল এসডিআরএফ
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

FacebookLike
XFollow
InstagramFollow
YoutubeSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

রুপির পতন ও তেলের দাম বাড়ার কারণে ভারতের শেয়ারবাজার গভীরভাবে লাল হয়ে উঠেছে
Business
May 23, 2026
মহারাষ্ট্রের পদক্ষেপের পর কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে বিমানের জ্বালানিতে ভ্যাট কমানোর আহ্বান জানিয়েছে কেন্দ্র
National
May 23, 2026
সুপ্রিম কোর্ট অর্থনৈতিকভাবে উন্নত ওবিসি পরিবারের জন্য সংরক্ষণের সুবিধার বিষয়ে প্রশ্ন তুলেছে
National
May 23, 2026
২০২৬ সালের আইপিএলে মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংস
Sports
May 23, 2026

//

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

We are rapidly growing digital news startup that is dedicated to providing reliable, unbiased, and real-time news to our audience.

Sign Up for Our Newsletter

Sign Up for Our Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Follow US

Follow US

© 2026 cliQ India. All Rights Reserved.

CliQ INDIA Bengali
  • English – अंग्रेज़ी
  • Hindi – हिंदी
  • Punjabi – ਪੰਜਾਬੀ
  • Marathi – मराठी
  • German – Deutsch
  • Gujarati – ગુજરાતી
  • Urdu – اردو
  • Telugu – తెలుగు
  • Bengali – বাংলা
  • Kannada – ಕನ್ನಡ
  • Odia – ଓଡିଆ
  • Assamese – অসমীয়া
  • Nepali – नेपाली
  • Spanish – Española
  • French – Français
  • Japanese – フランス語
  • https://cliqindia.com/arabic/
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?