মুম্বাই, ৩ নভেম্বর(হি.স.): অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার মার্ক হাওয়ার্ড। চলমান বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন। এই ধারাভাষ্যকার ভারতের সঙ্গে ফাইনালে দেখছেন দক্ষিণ আফ্রিকাকে।
তিনি বলছেন,”শুরু থেকেই টুর্নামেন্টের হট ফেবারিট ভারত। দক্ষিণ আফ্রিকাও ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করছে। তাই শিরোপার মঞ্চে এই দু”দলকে দেখছি।”
সেই সঙ্গে তিনি বলেন, ” অস্ট্রেলিয়া দুই ম্যাচ হেরে ঘুরে দাঁড়িয়েছে। নিউজিল্যান্ডও ভাল করছে। অজিরা হয়তো সেমিতে খেলবে কিন্তু ভারতের সঙ্গে পেরে উঠবে না। ইন্ডিয়ার শীর্ষ ৬ ব্যাটসম্যান রান পাচ্ছে, পেসার বুমরা, সামি, সিরাজের সঙ্গে কুলদ্বীপ-জাদেজারাও দারুণ ছন্দে আছে। তাদের হারানো কঠিনই হবে।”
হিন্দুস্থান সমাচার /শান্তি
