নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): গ্রুপ পর্বে জমে উঠেছে বিশ্বকাপ। প্রায় প্রতিটা ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। হচ্ছে অঘটনও। গতকাল তো হাড্ডাহাড্ডি লড়াই করে পাকিস্তান হেরে গেল দক্ষিণ আফ্রিকার কাছে। কোনও ক্রমে জিতে দক্ষিণ আফ্রিকা চলে গেল শীর্ষস্থানে। শনিবার ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে বড় চমক। আজ রয়েছে ডবল হেডার। প্রথমে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ও পরে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করেছে কিউয়িরা। অন্যদিকে ৬ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার জায়গা হয়েছে ঠিক নিউজিল্যান্ডের পরে। শুরুটা খারাপ হলেও পরে টানা ম্যাচ জিতে উঠে এসেছে চার নম্বরে। গ্রুপে ভালো অবস্থানে থাকার জন্য আজ কিউয়িদের বিরুদ্ধে হারতে চাইবে না ডেভিড ওয়ার্নাররা।নিউজিল্যান্ডও তাদের অবস্থান ভালো রাখার চেষ্টা করবে।
অন্যদিকে বিশ্বকাপে দুর্বল দুই দল বাংলাদেশ ও নেদারল্যান্ডসের অবস্থাটা একই। দুই দলই এখনও পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটিতে সাফল্য পেয়েছে। এ বার দুই পিছিয়ে পড়া দল এই ম্যাচ জিতে বিশ্বকাপে সম্মানজনক জায়গায় থাকার চেষ্টা করবে।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
