
চেন্নাই, ২৭ অক্টোবর(হি.স.):আজ ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। চেন্নাইয়ের টস জিতেছে বাবর আজম। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক।
এখন পর্যন্ত খেলা দুদলের ৮২টি ওয়ানডে ম্যাচের মধ্যে ৫০টিতে জয় আছে দক্ষিণ আফ্রিকার, বিপরীতে ৩১ জয় পাকিস্তানের। বিশ্বকাপেও দুই দলের মুখোমুখিতে এগিয়ে প্রোটিয়ারা। ৫ ম্যাচের তিন জয় যেখানে দক্ষিণ আফ্রিকার, সেখানে পাকিস্তান জিতেছে দুই ম্যাচে।
পাকিস্তান দল দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। হাসান আলি অসুস্থ থাকায় পাকিস্তান দলে জায়গা পেয়েছেন ওয়াসিম জুনিয়র। দক্ষিণ আফ্রিকার দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বাভুমা। এছাড়াও শামসি এবং এনগিডি দলে জায়গা পেয়েছেন।
পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জ্যানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিডি।
হিন্দুস্থান সমাচার/ শান্তি
