জুরিখ, ২৬ অক্টোবর(হি.স.): আজ ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল ভারত। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভারত। ১০২তম স্থানে আছে সুনীল ছেত্রীরা। এরপরই ১৭৩ নম্বরে নেপাল। ভুটান আছে বাংলাদেশের ঠিক ওপরেই (১৮২)। এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে (১৮তম) আছে জাপান। এরপর ইরান (২১তম) এবং দক্ষিণ কোরিয়া (২৪তম)।
এদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে। রেটিং পয়েন্ট কমলেও ব্রাজিল তৃতীয় স্থানেই আছে। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। উন্নতি হয়েছে রোনাল্ডোর পর্তুগালের। নবম স্থান থেকে ষষ্ঠ স্থানে উঠে এসেছে তারা। আর দশম স্থান থেকে অষ্টমে উঠেছে স্পেন। তবে পিছিয়ে দশম স্থানে চলে গেছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া।
হিন্দুস্থান সমাচার /শান্তি
