ধরমশালা, ২২ অক্টোবর : আজ ধরমশালায় টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ম্যাচটিতে ভারতীয় একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। পান্ডিয়া ও শার্দুল ঠাকুরের বদলে খেলবেন সূর্যকুমার যাদব ও মোহাম্মদ শামি। তবে নিউজিল্যান্ড দলে কোনও পরিবর্তন আনা হয়নি।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ডের একাদশ:
ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
