ধরমশালা, ২২ অক্টোবর : আজ সপ্তাহের শেষ দিনে ধরমশালায় দেখা যাবে একটি মেগা ম্যাচ। মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড।রবিবাসরীয়তে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ।
চলতি বিশ্বকাপে এই দু’টো দল এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি। টানা ৪টি করে ম্যাচ জিতে ৮ পয়েন্ট কিউয়িদের এবং মেন ইন ব্লুর। এ বারের বিশ্বকাপে ভারত প্রথমে অস্ট্রেলিয়া এরপর আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়েছে। শেষ ম্যাচে ভারতের বড় ক্ষতি হার্দিক পান্ডিয়া পায়ে চোট পেয়ে আজকের ম্যাচে খেলতে পারছেন না।
অন্যদিকে নিউজিল্যান্ড গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল। এরপর নিউজিল্যান্ড নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং আফগানিস্তানকে হারায়। আগামিকাল কোন দল জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে যায় সেটাই দেখার।
৫০ ওভারের বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড এর আগে ৯ সাক্ষাৎকার হয়েছে। তার মধ্যে ৫ বার জিতেছে কিউয়িরা। আর ৩ বার জিতেছে ভারত। ১টি ম্যাচ অমীমাংসিত। এই দুই দলের ওডিআই বিশ্বকাপের মঞ্চে শেষ সাক্ষাৎ হয়েছিল ২০১৯ সালের ম্যাঞ্চেস্টারে।
